প্রকাশিত: ২৭/০২/২০১৭ ৯:২৮ এএম

নিউজ ডেস্ক::
লালমনিরহাটের পাটগ্রামে ইয়াবাসহ শাকিল আহমেদ (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

শাকিল পাটগ্রাম পৌর এলাকার ৮নং ওয়ার্ড শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি স্টেশন পাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বুড়িমারী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় শাকিল আহমেদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়।

পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি দেবাশীষ কুমার রায় বলেন, শাকিল আহমেদ পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। কিন্তু বর্তমানে তিনি শ্রমিক সংগঠন করেন।

এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি দেবাশীষ কুমার।

পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স ভুমিকা পালন করছে পুলিশ। এতে যত বড়ই রাঘব-বোয়াল জড়িত থাক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

ওসি আরও বলেন, অব্যাহত অভিযানের মাধ্যমে আগামী মাসেই পাটগ্রামকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer