প্রকাশিত: ১৫/১১/২০১৭ ১০:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৪ এএম

শ.ম.গফুর, উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রাম মহানগরের আকবরশাহ্ থানার ফকিরতালুক পশ্চিম ফিরোজশাহ রোড গ্রিন টাওয়ার সংলগ্ন “বাইক সলিউশন” নামীয় গ্যারেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।গ্রেফতারকৃত আসামী মোঃ একরামুল হুদা (৩১), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-মৃতা চেমন বাহার, সাং-পালংখালী, ৭নং ওয়ার্ড, নুরুল হুদা মেম্বারের ভাই। থানা-উখিয়া, জেলা-কক্সবাজারে বাড়ি। মামলায়
মোঃ আক্তার@মৌলভী আক্তার(৪৫), পিতা-অজ্ঞাত, সাং-বটতলী, মোঃ ফয়সাল(৩০), পিতা-আবুল ফয়েজ, সাং-পালংখালী, ৩ মোঃ ওসমান(২২), পিতা-মোঃ জামাল, সাং-পালংখালী (জামালের বাড়ী), সর্বথানা-উখিয়া, জেলা-কক্সবাজার পলাতক আসামী করা হয়েছে।

১৪ নভেম্বর রাত ১০ টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব মোঃ মঈনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক প্রিটন সরকার, এসআই মোঃ মোজাম্মেল হোসেন, সঙ্গীয় এএসআই মোঃ হেলাল উদ্দিন সহ ফোর্সরা গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন ফকিরতালুক পশ্চিম ফিরোজশাহ্ রোড গ্রিন টাওয়ার সংলগ্ন “বাইক সলিউশন” নামীয় গ্যারেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পালসার মোটরসাইকেলের তেলের টাংকির মধ্যে বিশেষভাবে লোকানো খোলের ভিতর হতে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ০৫ লক্ষ টাকা। উক্ত ঘটনায় মোট এজাহারনামীয় ০৪ জনকে আসামী করা হয়েছে। ধৃতআসামী আকরামুল হুদা (৩১) এর পরিচালনাধীন মোটরসাইকেলটি তাঁর হেফাজতে থাকা অবস্থায় উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ও পলাতক অন্যান্য আসামী সহ কক্সবাজার জেলার উখিয়া – টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ ও মজুদ করে ফেনী জেলার অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য বহন করছিল বলে স্বীকার করেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...