প্রকাশিত: ০২/০৩/২০২১ ৭:০৩ এএম

ইয়াবাপাচারকারী শ্যামলী পরিবহনের তিনজনের কারদণ্ড দিয়েছেন আদালত।

১৯ হাজার ইয়াবা পরিবহনের দায়ে শ্যামলী পরিবহনের চালক ও সুপারভাইজারকে ১০ বছর এবং হেলপারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১ মার্চ) চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নিশ্চিতপুর গ্রামের মো. আবুদল হাসেমের ছেলে বাস চালক মো. সবুজ (৩২), বরিশাল জেলার গৌরনদী থানার গিয়াঘাট এলাকার সুকুমার মণ্ডলের ছেলে সুপারভাইজার পলাশ মণ্ডল (২৮) এবং বরিশাল জেলার উজিরপুর থানার ভরসাকাঠি এলাকার আব্দুর রব হাওলাদার ছেলে হেলপার মো. নাসির হাওলাদার (৩০)। রায় ঘোষণার সময় চালক মো. সবুজ ও হেলপার মো. নাসির হাওলাদার উপস্থিত থাকলেও সুপারভাইজার পলাশ মণ্ডল (২৮) হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক আছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অনুপম চক্রবর্তী সিভয়েসকে বলেন, ‘২০১৮ সালের ২৯ জুন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী বিজনেস ক্লাস যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্টো-ব ১৪-৯৮৬৪) রাত ৩টার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানার সৈকত হোটেলের সামনে থামানোর সংকেত দেয় র‌্যাব। এসময় র‌্যাব দেখে বাসটি রেখে চালক, সুপারভাইজার ও হেলপার পালানোর চেষ্টাকালে র‌্যাব তাদের আটক করে। পরে চালক, সুপারভাইজার ও হেলপারের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছে দুইশ পিস করে মোট ৬শ পিস আর বাসের চালকের সিটের নিচে তল্লাশি করে ১৮ হাজার ৪শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।’

তিনি আরও বলেন, ‘গত ২০২০ সালের ৭ সেপ্টেম্বর ওই তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মোট ১০ জনের সাক্ষী গ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় সোমবার আদালত শ্যামলী বাসের চালক ও সুপারভাইজারকে ১০ বছর করে এবং হেলপারকে ৫ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer