প্রকাশিত: ০৪/০৪/২০১৮ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৮ এএম

ডেস্ক রিপোর্ট ::
ইসলামী ব্যাংকের দুই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে (এএমডি) অপসারণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তারা হ‌লেন- মো. শামসুজ্জামান ও মনিরুল মওলা। মঙ্গলবার ব্যাং‌টির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষ‌য়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, দুইজন এএমডি পদত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার) বোর্ড সভায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে।

জানা গে‌ছে, ১৯৮৩ সালে যাত্রা শুরু করা ইসলামী ব্যাংকে শামসুজ্জামান প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দেন ১৯৮৪ সালে (প্রথম ব্যাচ)। আর মনিরুল মওলা যোগ দেন ১৯৮৬ সালে।

এদি‌কে গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় ধরনের রদবদল ঘটে। ওই দিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনভর অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটির পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে জামায়াত-সমর্থিতদের সরিয়ে দেয়া হয়।

বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনে ব্যাংকটিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে চট্টগ্রামভিত্তিক দেশের শীর্ষ পর্যায়ের একটি শিল্প গ্রুপ। এরপর ধাপে ধাপে ব্যাংকটির ব্যবস্থাপনায় রদবদল ঘটানো হয়। নিজেদের পছন্দের লোকদের বসানো হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। পরিচালক পদেও ক‌য়েক দফায় পরিবর্তন আনা হয়।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer