ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৯/২০২৫ ৮:২৮ এএম

কক্সবাজারের রামুতে ২৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে র‌্যাব-১৫।

রোববার  (৩১ আগস্ট) রামুর খুনিয়াপালং ইউপির ৩ নম্বর ওয়ার্ডের উত্তর খুনিয়াপালং এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে ছনখোলা পাড়া রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

তিনি বলেন, চেকপোস্ট তল্লাশি চলাকালে টেকনাফ থেকে আসা ১টি হলুদ-নীল রঙয়ের ডাম্পার ট্রাককে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। এসময় র‌্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে ডাম্পার ট্রাকের চালক, মালিক ও হেলপার দ্রুত ট্রাক থামিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডাম্পার ট্রাকটি তল্লাশি করে ট্রাকের এয়ার ফিল্টারের ভিতর থেকে ২৩,৯০০  ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ট্রাক জব্দ করা হয়।

 

র‍্যাব অফিসার ফারুক আরও জানান, উদ্ধার করা মাদকদ্রব্য (ইয়াবা) ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...