প্রকাশিত: ২৯/০৭/২০১৮ ১২:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০২ এএম

অনলাইন ডেস্ক – ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৪০ জন। নিহতদের মধ্যে এক মালয়েশিয়ান পর্যটক রয়েছে। রোববার ভোরে দেশটির লম্বুক দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, স্থানীয় সময় পৌনে ৭টার দিকে লোকজন যখন ঘুমাচ্ছিল তখন এ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে লোকজন ঘর ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়।

মার্কিন জিওলোজিক্যাল সার্ভে বলেছে, লম্বুক দ্বীপের উত্তরাংশের মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়।

এদিকে, ভূমিকম্পের কারণে কর্তৃপক্ষ মাউন্ট রিঞ্জানি ন্যাশনাল পার্ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ভূমিকম্পের কারণে পর্বতে ভূমিধসের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer