প্রকাশিত: ২৮/১১/২০১৬ ৯:১২ পিএম

বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে টেলিযোগাযোগ বিভাগ। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত এবং এগুলো বন্ধের প্রস্তাবনা তৈরি করবে।

সোমবার সচিবালয়ে ‘অনলাইন আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা’ শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানান।

তিনি বলেন, ‘তালিকা ও কারিগরি প্রস্তাবনা পাওয়ার পর এসব বন্ধের প্রক্রিয়া শুরু হবে।’

এদিকে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেট বন্ধে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মহাপরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা থাকছেন।

বিটিআরসির হিসাবমতে, গত আগস্ট মাস পর‌্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ২২ লাখের বেশি। এর মধ্যে ৫ কোটি ৮৩ লাখের বেশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

প্রতিমন্ত্রী জানান, আপত্তিকর ওয়েবসাইট বন্ধ করার নির্দেশনার পরও কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) যদি এসব বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিবার্তা/

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer