উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ৭:৫৪ এএম

কক্সবাজারের ইনানী পাথুরে সৈকতে ভেসে এলো ৫০ কেজি ওজনের ইরাবতী প্রজাতির ডলফিন। যা ২ ঘণ্টা পর ফের সাগরে ছেড়ে দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে বলে জানিয়েছে বিচ কর্মী মোহাম্মদ বেলাল।

তিনি বলেন, ‘ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে ৫০ কেজি ওজনের একটি ডলফিন। প্রথমে পর্যটকরা ডলফিনটিকে নিয়ে ছবি তুলে এবং পরবর্তীতে ডলফিনটিকে টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের বুঝানোর পর ডলফিনটিকে উদ্ধার করি। প্রাথমিকভাবে দেখা যায় ডলফিনটির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেয়ার চেষ্টা করেছি, কিন্তু ডলফিনটি সাগরে ফিরে যেতে পারেনি। তারপর বনবিভাগকে খবর দেয়া হয়।’

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, ‘প্রশাসনকে খবর পাওয়ার পর দ্রুত ইনানী বিচে আসি। তারপর প্রাথমিক অবস্থায় ডলফিনটির মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা যায়। হয়তো পাথরে আঘাত পেয়েছে। ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করছি। যার দৈর্ঘ্য ১০ ফুট মতো হবে। ডলফিন মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। তাই ডলফিনটিকে বনবিভাগের কর্মীসহ বিচ কর্মীদের সহায়তায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে সাগরের গভীর পানিতে ছেড়ে দেয়া হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করা হয়েছে, কিন্তু ডলফিনটি আর ফিরে আসেনি।’

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...