প্রকাশিত: ২৯/০৯/২০১৭ ২:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়ার ইনানি সৈকতের পাতুয়ারটেক থেকে আরও চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ২০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হল।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) চাই লাও মারমা জানান, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় ১৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক পাঁচজন নারী ও নয় শিশুর মরদেহ ভেসে আসতে থাকে। সন্ধ্যার পর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে।

রাখাইনে পুড়িয়ে দেয়া গ্রামগুলো থেকে পায়ে হেঁটে যারা বাংলাদেশ সীমান্তে আসতে পারছেন, তারা মংডু থেকে মাছ ধরার নৌকায় করে নাফ নদী পেরিয়ে টেকনাফে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সময় নৌকা ডুবে মারা যাচ্ছে অনেক নারী ও শিশু।

এর আগে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনার কয়েকশ’ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...