প্রকাশিত: ১৯/১০/২০২১ ৮:৫১ এএম

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত। এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা জয়ী হতে যাচ্ছেন। মনোনয়নপত্র বাছাইয়ে টিকলে প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সংখ্যা আরও বাড়তে পারে। রবিবার দেশের ৮৪৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ হাজার ৮০ জন। এরমধ্যে ৩১টিতে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী হয়েছেন। অনেক ইউনিয়ন পরিষদে ২-৪ জন প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের সময়ে আরও অনেক প্রার্থী কমে আসবে। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে যে ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী রয়েছে সেগুলো হলো, সিরাজগঞ্জ সদরের সায়দাবাদ, যশোরের চৌগাছার ফুলসারা, মাগুরা সদরের হাজরাপুর এবং বাগেরহাট সদরের গোটাপাড়া ও মোল্লারহাটের গাংনী, জামালপুর সদরের রশিদপুর, শেরপুর সদরের কামারেরচর, কিশোরগঞ্জের বাজিতপুরের বলিয়ারদি ও হালিমপুর, মানিকগঞ্জের সিংগাইরের বায়রা, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর কুমিরা, সোনাইছড়ি ও মুরাদপুর, মিরসরাইয়ের করেরহাট, ধুম, ওসমানপুর, কাটাছড়া, মঘাদিয়া, মায়ানী, হাইতকান্দি ও ইছাখালী। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড়, গোবিন্দপুর, উত্তরদা, আজগরা, লাকসাম পূর্ব এবং ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...