প্রকাশিত: ৩১/০৮/২০১৭ ১০:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৭ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে এবার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিতপুর গ্রামের একটি বাগানে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই মেয়েটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এ ঘটনায় খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করেছেন মেয়েটির বড় বোন। ফহম উদ্দিন খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে মেয়েটির চিকিৎসার খোঁজখবর ও জবানবন্দি নেওয়া হয়েছে। দুপুরে হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে মারধর ও ধর্ষণের শিকার হওয়া এক তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চিকিৎসাধীন ওই তরুণী জানান, তার বাড়ি খুলনার তেরখাদা উপজেলার বসন্দরিতলা গ্রামে। শুক্রবার বাগেরহাট সদরের খানপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন তিনি।

মেয়েটি আরও জানান, ‘বোনের সঙ্গে ঈদের কেনাকাটা করে বুধবার রাতে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলাম। পথে রণজিতপুর গ্রামের কাছে তিনটি মোটরসাইকেল নিয়ে ইউপি চেয়ারম্যানসহ আটজন ভ্যানের গতিরোধ করে। তারা আমাদের দুই বোনকে মারধর করে। পরে আমাকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে তার সহযোগীদের আমাকে ধর্ষণ করতে বললে তারা তিনজনে ধর্ষণ করে চলে যায়।’

খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ছাড়া অন্য কাউকে চিনতে পারেননি দাবি করে ওই তরুণী জানান, পরে তার বোন স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

তবে অভিযোগ অস্বীকার করে ফকির ফহম উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার রাতে আমার লোকজন নিয়ে ওই পথ দিয়ে আসার সময় ওই মেয়ে ও তার বোনকে দেখি। ওই পরিবারের কারণে আমার গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে, তাই ভ্যানচালককে ওদের ভ্যানে না নিতে গালমন্দ করলে ওরা চলে যায়।’

ফহম উদ্দিন আও বলেন, ‘পরে জানতে পারি আমার রাজনৈতিক দলের প্রতিপক্ষ আমাকে ও আমার সমর্থকদের ফাঁসাতে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে।’

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer