প্রকাশিত: ২৩/০৪/২০২২ ১১:০৬ এএম

ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আগামী মঙ্গলবার থেকে এ সফরে যাচ্ছেন তিনি। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জাতিসংঘ জানিয়েছে, মঙ্গলবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন গুতেরেস। এদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার ইউক্রেন সফরে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে ভলোদিমির জেলেনস্কি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি সরাসরি সাক্ষাৎ করবেন, যদি কার্যকর ফলাফল আসে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে আলাপকালে পুতিন দাবি করেন, কিয়েভ পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে প্রস্তুত নয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি বলেছেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে মস্কোর পক্ষ থেকে ইউক্রেনের কাছে নথি হস্তান্তর করা হয়েছে। ফলে বল এখন ইউক্রেনের কোর্টে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া থেকে এ সংক্রান্ত কোনও নথি পায়নি তার দেশ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer