আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫/০৮/২০২২ ৭:০১ এএম

ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রুশ হামলার ছয় মাস পূর্তির দিনে দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেওয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে।

জেলেনস্কি বলেন, হামলার পর ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত এপ্রিল মাসে ট্রেন স্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় ৫০ জন নিহত হয়েছিল।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer