প্রকাশিত: ২৫/০২/২০২২ ৯:০৮ এএম

রুশ হামলায় দেশেটির অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন এবং ৩১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।

ইগর কোনাশেনকভ বলেন, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে হামলার প্রথম দিনটির জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল সেটি তারা অর্জন করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিন তারা সমতলে থাকা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

হামলার প্রথম দিনই ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer