প্রকাশিত: ১৭/০৪/২০২২ ৭:৪৫ পিএম

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। সকালে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে গেলে এ অবস্থা তৈরি হয়। দুইদিন আগেও মসজিদটিতে ব্যাপক অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানটিতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

জানা গেছে, ইসরায়েলি পুলিশ মসজিদ থেকে ফিলিস্তিনিদের বাইরে সরিয়ে দিয়েছে। যদিও অনেকে এখনো ভেতরে রয়েছেন। তাছাড়া পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় রেডক্রসের কর্মীদের মসজিদ প্রাঙ্গণে ঢুকতেও বাধা দেওয়া হয়।

গত শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হন ১৫৮ জন ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিন শতাধিক।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer