প্রকাশিত: ০৮/০৫/২০২১ ১:১২ পিএম

শুক্রবার (৭ মে) জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ চত্বর ও এর আশে-পাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এ পর্যন্ত ১৮৪ জন আহত হয়েছে। তার মধ্যে ৬ জন ইসরায়েলি পুলিশও রয়েছে। ফিলিস্তিন রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করেছে। খবর আল জাজিরার।

শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনী আল আকসা মসজিদে জড়ো হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মসজিদের বাইরে জেরুজালেমে ফিলিস্তিনীদের উচ্ছেদ করে সম্প্রতি সেখানে ইহুদীদের বসতি স্থাপন করার বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

হঠাৎ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ ও ময়লা পানি ছিটিয়ে তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এতে সংঘর্ষ বেধে যায়। ইসরায়েলি পুলিশ গণগ্রেপ্তার শুরু করে। মসজিদের ভেতরে ঢুকেও তারা টিয়ার শেল নিক্ষেপ করে ও ধরপাকড় করে।

এ সময় আল আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি মাইকে ইসরায়েলি পুলিশকে শান্ত থাকতে ও হামলা বন্ধ করে আহব্বান জানায়। কিন্তু সেটাতে কর্ণপাত করেনি তারা। দফায় দফায় ফিলিস্তিনীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিপেক্ষ চলতে থাকে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer