প্রকাশিত: ০৬/০৬/২০১৯ ৭:৪৮ এএম

বিশ্বের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে আজ হাজার হাজার মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসসহ অধিকৃত অঞ্চলের হাজার হাজার মানুষ আজ ভোরে ঈদের নামাজ পড়তে আল-আকসা মসজিদে সমবেত হন।

তবে বায়তুল মুকাদ্দাস শহরের বহু মুসলমান ইসরাইলের আরোপিত কিছু সীমাবদ্ধতার কারণে আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঢুকতে পারেননি। এ কারণে তারা মসজিদের আশেপাশের সড়কগুলোতে নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। এছাড়া আজ গাজার মুসলমানরা ‘মার্চ অব দ্য রিটার্ন’ আন্দোলনের অংশ হিসেবে যেসব তাঁবু গেড়েছে সেসবের পাশেই ঈদের নামাজ আদায় করেছেন।

আজ ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী সদস্য খালিল আল-হায়া গাজায় ঈদের নামাজের খুতবায় মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা ও মার্কিন নয়া ষড়যন্ত্রসহ নানা বিপদ এখন ফিলিস্তিনিদের মোকাবেলা করতে হচ্ছে। এ অবস্থায় আরব দেশসহ সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের নীতি-আদর্শ থেকে পিছু হটবে না, তারা এই পথে জীবন দিতে প্রস্তুত রয়েছে।
সূত্র : পার্স টুডে

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer