প্রকাশিত: ১১/০৪/২০২০ ৯:১৮ পিএম

ifiহেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

মাওলানা আনাস মাদানী জানান, দুই একদিন যাবত স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফী। হজমজনিত কারণে সমস্যার কারণে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তার বাবা হজমজনিত কারণে খেতে পারছেন না। এখন স্যালাইন চলছে, রাইস টিউব দিয়ে খাবার দেওয়া হচ্ছে। আর সব কিছু স্বাভাবিক। তবে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

হেফাজত আমিরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer