প্রকাশিত: ২৬/১১/২০২০ ৮:৪০ এএম

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেটা আজ বুধবার থেকে শুরু হচ্ছে। বিকেলে এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এক বার্তায় তিনি জানান, ‘আপনি আমাদের বিশ্বের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আমাদের আনন্দের বন্যায় ভাসিয়েছিলেন। আপনি সর্বকালের সেরা ছিলেন। আপনার আগমনের জন্য ধন্যবাদ, দিয়েগো। আমরা সারাজীবন আপনাকে স্মরণ করবো। আজকের দিনটি সকল আর্জেন্টাইনের জন্য খারাপ একটি দিন। শোকের দিন। আমার সন্দেহ হয় ম্যারাডোনার মতো খেলোয়াড় আমরা হয়তো আর দেখবো না।’

এদিকে ম্যারাডোনার মৃত্যুকে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা।

স্থানীয় সময় বুধবার দুপুরে ম্যারাডোনার হৃদরোগে আক্রান্তের খবর শুনে মুহূর্তের মধ্যে নয়টি অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু ততোক্ষণে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ৩ অক্টোবর তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল। এই অস্ত্রোপচার থেকে সেরে উঠছিলেন তিনি। কিন্তু এই সময়ে তার যে প্রচুর মদপানের অভ্যাস ছিল সেটা থেকে বিরত ছিলেন। এর ফলে নানারকম সমস্যা হচ্ছিল তার।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer