UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

আরো এক নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। তার নাম আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমি। তিনি দেশটির দ্বিতীয় নারী রাষ্ট্রদূত। তাকে নরওয়েতে সৌদি দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
মঙ্গলবার অনলাইনে শপথ গ্রহণ করেন আল-মোয়াল্লিমি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে তাকে শপথ পড়ান বাদশাহ সালমান।
তিনি পাঁচ বছর শিক্ষকতা করেছেন এবং এক বছর শিক্ষা প্রশিক্ষণ বিভাগে কাজ করেছেন। এছাড়াও ২০১৯ সাল থেকে সৌদি মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা ও সংস্থার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন আমাল ইয়াহিয়া।
এর আগে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর। তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেয়া হয়েছিল।
পাঠকের মতামত