প্রকাশিত: ২৬/১১/২০২০ ৯:০৫ এএম

সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে প্রায় ৮ মাস পর মসজিদে জুমা আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে জুমা আদায় শুরু হবে। মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার নির্দেশনা দিয়ে জাতীয় সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (এনসিইএমএ) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নামাজ শুরুর আগে মসজিদের দ্বার খুলতে হবে, নামাজ সম্পন্ন হওয়ার ৩০ মিনিট পর মসজিদ বন্ধ করে দিতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় এবং নামাজ আদায়ের সময় পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে।

আমিরাতে করোনা মহামারি দেখা দিলে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে। এরপর গত ১ জুলাই থেকে ধীরে ধীরে মসজিদের নামাজ আদায়ে শিথিলতা আনে। তবে এখনও সেখানে মসজিদে জুমা আদায়ের স্থগিতাদেশ বহাল আছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer