প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৬:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৩ এএম

ডেস্ক রিপোর্ট::
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একসময় সাংবাদিক ছিলেন বলে জানিয়েছেন তিনি নিজেই। সোমবার আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) প্রধান বিচারপতির খাস কামরায় গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন তিনি।

ফোরামের নেতারা ফুল নিয়ে তার কক্ষে প্রবেশ করতেই তিনি এগিয়ে এসে বলেন, ‘আমিও একসময় সাংবাদিক ছিলাম।’

শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত নারী সাংবাদিকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, এখন তো অনেক নারী সাংবাদিকতায় এগিয়ে আসছেন, এটা ভালো দিক।’

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও সেখানে উপস্থিত ছিলেন।

ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী কমিটির সভাপতি আশুতোষ সরকার, সহসভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন ও মেহেদী হাসান ডালিম এবং সাবেক নেতারাসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকাকালে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আদালত প্রতিবেদক ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer