ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১১/২০২৪ ৭:৪৪ এএম

বাংলাদেশের ২০ জন জেলেসহ ১৫টি বোট ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী।

তিনি জানান, বিকালে নাফ নদীর মোহনা সংলগ্ন নাইখ্যংদিয়া পয়েন্ট হতে ২টি ইঞ্জিন চালিত ও ১৩টি ইঞ্জিন বিহীন কাঠের বোটসহ মোট ১৫টি বোট এবং বোটে থাকা ২০ জন জেলেকে আটক করে নিয়ে যায় স্বশস্ত্র আরাকান আর্মির একটি দল। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে নৌকাগুলোসহ জেলেদেরকে নাফনদীর মোহনা সংলগ্ন ফাতুনিয়া (Pa Nyaung) খালে অভ্যন্তরে রাখা হয়েছে।

তিনি আরো জানান, স্থানীয় সূত্রে জানা গেছে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকার মিয়ানমার অংশে ভেঙ্গিজাল বসিয়ে ছিল জেলেরা। আটক জেলেদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তাদের উদ্ধারের বিষয়ে বিজিবি কাজ শুরু করেছে। তবে ভুক্তভোগীদের পরিবার ও এলাকা বাসীদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer