প্রকাশিত: ২৩/০৫/২০১৬ ৩:৫১ পিএম , আপডেট: ২৩/০৫/২০১৬ ৩:৫২ পিএম
Magura.Fake-joint-secretary-arrested.23.5.16.মাগুরা প্রতিনিধি:

নিজেকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে মাগুরা শহরের একটি স্বর্নের দোকান থেকে ৫ ভড়ি ওজনের স্বর্নালংকার কেীশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ খোরশেদ আলম ওরফে শহিদুর রহমানকে (৫০ কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মাগুরা পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, ঢাকা শহরের ধানমন্ডি এলাকার মুজিবর রহমানের ছেলে খোরশেদ আলম ২৩ ফেবরুয়ারি মাগুরায় এসে সার্কিট হাইসে ওঠে এবং নিজেকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বলে পরিচয়দেয়।

ঐ দিন সে দুপুরে মাগুরা শহরের মওলানা মার্কেটের বিউটি জুয়েরারি দোকানে যেয়ে নিজেকে একই পরিচয় দেয় এবং মাগুরা কালেক্টরেট এর এনডিসি এর দিয়ে ঐ দোকানীকে যুগ্ম সচিব সাহেবকে ভালোমাল দেয়ার সুপারিশ করে। ঐ দোকান থেকে সে ৫ ভড়ি ওজনের স্বর্নালংকার নিয়ে মাগুরা সার্কিট হাইসে তার স্ত্রীকে দেখানোর কথা বলে দোকানীকে সাথে নিয়ে সার্কিট হাইসে আসে। দোকানীকে এক কক্ষে বসিয়ে রেখে সুযোগ বুঝে সে অপর দরজা দিয়ে পালিযে সার্কিট হাইস ত্যাগ করে চলে যায়। কিছু সময় পর ঘটনাটি জানাজানি হলে শহরে হৈচে পড়ে যায়। বিষয় টি পুলিশ কে জানানো হয়। পুলিশ শহরের বিভিন্ন স্থানে অবস্থিত সিসি ক্যামেরা তল্লাশি করে ঐ ভোয়া যুগ্ম সচিব কে সনাক্ত করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়। এঘটনার পর প্রতারক খোরশেদ আলম ৬ মে কক্সবাজারে ২৩,৫০০ ইয়াবা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়। সেখানেও সে নিজেকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে পুলিশ কে নানা রকম হুমকি প্রদান করে। পুলিশ তার কাছ থেকে বিভিন্ন কর্মকর্তার নামের বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করে।আবশেষে সকল ভয় ভিতি উপেক্ষা করে পুলিশ তাকে কক্সবাজার থানায় মাদক চোরাচারানির মামলা করে কোর্টে সোপর্দ করে। বিষয় টি মাগুরা পুলিশ অবগত হয়ে মাগুরায় ভোয়া পরিচয়দান ও স্বর্ন চুরির মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য মাগুরা আদালতে ও কক্সবাজার আদালতে আবেদন করেছে। নিজেকে ভোয়া পরিচয় প্রদান, প্রতারনা,মাদক ব্যাবসা সহ বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer