প্রকাশিত: ০২/১২/২০২০ ৯:২২ এএম

দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এক সংবাদবিজ্ঞপ্তিতে-বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে ডলার ও জ্বালানি তেলের দরপতন এবং সোনার বাজারের ওঠানামা সত্ত্বেও দেশের বাজারের অচলাবস্থা কাটাতে সোনার দাম কমানো হয়েছে। গেল সপ্তাহে প্রতি ভরিতে আড়াই হাজার টাকা কমানোর পর আবারও প্রায় ১২শ’ টাকা কমায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭২ হাজার ৬৭০ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫০০ টাকা, আর ১৮ ক্যারেটের সোনা কিনতে গুণতে হবে ৫৯ হাজার ৮৪০ টাকা।
এছাড়া প্রতি ভরি সনাতনি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৫০০ টাকা। সোনার নতুন দাম কার্যকর হবে বুধবার (০২ ডিসেম্বর) থেকে।

সোনার দাম পরিবর্তন করা হলেও, রুপা বিক্রি হবে আগের দামেই। বাজুস দাম কমালেও বিশ্ববাজারে মঙ্গলবার (০১ ডিসেম্বর) প্রতি আউন্স সোনার দাম ৩৩ ডলার পর্যন্ত বাড়তে দেখা যায়। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় আন্তর্জাতিক বাজারে আউন্স প্রতি সোনার দাম ছিল ১ হাজার ৮১১ ডলার।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer