প্রকাশিত: ০১/১০/২০২০ ৯:১২ এএম

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সুপারিশ বাস্তবায়নেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ভার্চুয়াল ‘ডিকাব টকে’ এ কথা বলেন। এ সময় মহামারি করোনা প্রতিরোধে যুক্তরাজ্যের ভ্যাকসিন সবাই সমানভাবে পাবে বলেও মন্তব্য করেন ডিকসন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের সমাধান চায়। আমরা নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই। তবে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেই রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে।

এক প্রশ্নের উত্তরে রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্য ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। এ ভ্যাকসিন সবাই সমানভাবে পাবে। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য।

মিয়ানমারের নেত্রী অং সান সুচির উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে ২০১৬ সালের সেপ্টেম্বরে কফি আনানের নেতৃত্বে মিয়ানমারের ছয়জন এবং নেদারল্যান্ডস ও লেবাননের দু’জন নাগরিককে নিয়ে নয় সদস্যের কমিশন গঠিত হয়। এ কমিশন এক বছরেরও বেশি সময় ধরে কাজ করে ২০১৭ সালের ২৪ আগস্ট প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে ৮৮টি সুপারিশ করা হয়েছিল। তবে কমিশনের সেই সুপারিশ মিয়ানমার আজও বাস্তবায়ন করেনি।

ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ডিকাব টকে অংশ নেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer