উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ৯:৪৩ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত রোহিঙ্গা মো. শফিক (১৭) কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২২ মে) রাত সোয়া ১০ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল। নিহত মো. শফিক উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১ ব্লকের মো. ছিদ্দিকের ছেলে।

স্থানীয়দের বরাতে ইকবাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র দল সক্রিয় রয়েছে। বুধবার সকালে উখিয়ার ৪ রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লক ও এফ-ব্লকে আরএসও এর কমান্ডার মো. হারুন ওরফে মুইচ্ছা হারুনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ সদস্য সশস্ত্র মহড়া দেয়। এতে ২০০থেকে ৩০০ জন সাধারণ রোহিঙ্গা উত্তেজিত হয়ে একই ক্যাম্পের আরএসও নেতা মো. রফিকের বসত ঘরে হামলা চালায়।

এসময় আরএসও সদস্যরা হামলাকারী সাধারণ রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ঘটনায় আহত হয় ৫ জন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববতী ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জিকে হাসপাতালে ভর্তি করে।

‘একই সময়ে উত্তেজিত রোহিঙ্গারা আরএসও সদস্য সন্দেহে ৪ নম্বর রোহিঙ্গা ই-১ ব্লকের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে মো. শফিককে মারধর করে। এসময় তাকে উদ্ধার করতে গেলে মা নুর বাহারের উপরও হামলা চালানো হয়।’

এডিআইজি বলেন,’পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। এসময় শফিকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।’

বুধবার রাত সোয়া ১০ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শফিকের মৃত্যু হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

তিনি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে রয়েছে।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer