ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ৮:১৮ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আগামী ১৪ই জুলাই ১২ ঘন্টার সফরে কক্সবাজার আসছেন।

উপদেষ্টার একান্ত সচিব মোঃ মনিরুজ্জামান বকাউলের সাক্ষরিত এক সফর সূচির মাধ্যমে জানা যায়, ১৪ই জুলােই সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানযোগে কক্সবাজারে পৌঁছাবেন।

এরপর সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে কক্সবাজার শহরে অবস্থিত বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, পুলিশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার, এপিবিএন, কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

এসময় সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চ পধস্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিন আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সড়ক পথে রওনা দিয়ে বিকাল ৩ টায় তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন।

এরপর বিকাল সোয়া ৪টায় ঘুমধুম বিওপি পরিদর্শনে যাবেন। এসময় বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বাগত জানাবেন।

এরপর সেখান থেকে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে রওনা দেবেন এবং বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...