প্রকাশিত: ২১/০৫/২০১৬ ৮:০৪ এএম

indexউখিয়া নিউজ ডটকম::

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব। এই উৎসবটি শুভ বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের ত্রি-স্মৃতি বিজড়িত এই শুভ বৈশাখী পূর্ণিমা। কপিলাবস্তুর রাজপুত্র সিদ্ধার্থ নগর ভ্রমণে পরিচিত হন জরা, ব্যাধি, দুঃখ ও মৃত্যুর সাথে। মানুষের জীবনের এই অনিবার্য নিয়তি তাকে দুঃখভারাক্রান্ত করে তোলে এবং এর কারণ অন্বেষায় একদিন তিনি রাজঐশ্বর্য, স্ত্রী-সন্তান তথা সাংসারিক মায়ার বন্ধন ছিন্ন করে কঠিন সাধনায় লিপ্ত হন বোধিবৃক্ষতলে।
সাধনায় সিদ্ধি লাভ করে তিনি তাঁর দর্শন ও ধর্ম প্রচার শুরু করেন। তাঁর ধর্মের মূলবাণী অহিংসা, মৈত্রী ও সর্বজীবে করুণা। বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম ভারত উপমহাদেশ ছাড়িয়ে এশিয়ার বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। এ ধর্ম সাধারণ মানুষ থেকে শুরু করে রাজন্যবর্গের আনুকূল্যও লাভ করে। বৌদ্ধদর্শন, বৌদ্ধসংস্কৃতি উপমহাদেশের দর্শনচিন্তা ও সংস্কৃতি সাধনা সমৃদ্ধ করেছে।
বাংলাদেশেও বৌদ্ধ ধর্ম বিকশিত ও সমৃদ্ধ হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ পুরাকীর্তি ও ঐতিহ্যের সন্ধান পাওয়া যাচ্ছে এখনো।
দেশের সমতল অংশ ও পাহাড়ে বৌদ্ধধর্মাবলম্বী বিভিন্ন নৃ-গোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি বহুমাত্রিক। উদারতা, সহিষ্ণুতা, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব চেতনা বাঙালি সমাজের বৈশিষ্ট্য। নানা ধর্ম, মত ও চিন্তার মানুষ মিলেমিশে সুখে দুঃখে বসবাস করে আসছে; সাম্প্রতিককালে কিছু অনভিপ্রেত ঘটনা সম্প্রীতির সমাজে মালিন্যের ছাপ রাখলেও এ ধরনের হীন রাজনৈতিক উদ্দেশ্য আমাদের সমাজে স্থায়ী হবে না। বৌদ্ধ ধর্মের মূল বাণী অহিংসা ও মৈত্রী। সকল ধর্মেই মানবতা, শুভ ও কল্যাণচিন্তার কথা বলা হয়েছে। সমাজ থেকে হিংসা, দ্বেষ মুছে ফেলে মানবের হিতে ব্রতী হতে পারলে অহিংসা ও মৈত্রীপূর্ণ সমাজ গঠন অসম্ভব নয়।
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে প্রশংসনীয় অবদান রেখে চলেছে, এটি জাতীয় সংহতি চেতনা পুষ্ট করছে।
শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আমরা দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ভাইবোনদের প্রীতি ও শুভেচ্ছা জানাই।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer