প্রকাশিত: ০৮/০৩/২০২১ ৮:০৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক ::
সামরিক অভ্যুত্থানবিরোধীদের প্রতি সংহতি জানাতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে মিয়ানমারের শ্রমিক সংগঠনগুলো। সোমবার (৮ মার্চ) থেকে এই ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছে রয়টার্স।

৯টি ট্রেড ইউনিয়নের জোট এক বিবৃতিতে বলেছে, ‘স্বাভাবিকভাবে অর্থনৈতিক ও ব্যবসায়ীক কর্মকাণ্ড চললে তার সুবিধা পাবে মিয়ানমারের জনগণের স্পৃহাকে দমনকারী সেনাবাহিনী। আমাদের গণতন্ত্রকে রক্ষার জন্য এখন পদক্ষেপ নেওয়ার সময়। আমরা মিয়ানমারের অর্থনীতি পুরোপুরি বন্ধের আহ্বান জানাচ্ছি।’

এ ব্যাপারে সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। গত প্রায় এক মাসে দেশটিতে অর্ধ শতাধিক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। শনিবার রাতে পুলিশ হেফাজতে ক্ষমতাচ্যুত দল এনএলডির নেতা থিন মং লাতের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি। তবে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বা মায়ো থেইন নামে এনএলডির এক নেতা বলেন, ‘দেখা যাচ্ছে, তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রচণ্ড নির্যাতন করা হয়। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer