প্রকাশিত: ২৫/০৩/২০২০ ১০:৫৯ এএম
আজ থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী, ছবি: সংগৃহীত
আজ থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আজ বুধবার (২৫ মার্চ) থেকে কাজ শুরু করবে সেনাবাহিনী। প্রশাসনকে সহায়তা করতে দেশের সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আজ ২৪ মার্চ দেশের সব বিভাগ ও জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় করবে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশ থেকে প্রত্যাগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা ও সমন্বয় করবে। এছাড়া সেনাবাহিনী বিভাগ ও জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে। নৌবাহিনী উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে। বিমান বাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরি পরিবহন কাজে নিয়োজিত থাকবে।
উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর দল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে একাধিক জেলায় পৌঁছে গেছে।  সুত্র : আরটিভি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer