প্রকাশিত: ১০/০২/২০২০ ৩:২০ পিএম

আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজবাড়ীতে ওয়ার্কার্স পার্টির ২১ দফা কর্মসূচি বাস্তবায়ন দাবিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

মেনন বলেন, ‘দেশে ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে। যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষ নিয়ে লাগাতার সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিয়ে মালয়েশিয়ায় চলে যাওয়া মিজানুর রহমান আজহারীকে গ্রেফতার না করে শরীয়ত বয়াতীর মতো নিরীহ বাউলকে গ্রেফতার করা হয়েছে। আরেক নারী বাউলের নামে মামলা দেয়া হয়েছে।’ সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। সদ্য অনুষ্ঠিত ঢাকার দুই সিটির নির্বাচনে এই চিত্র দেখা গেছে। ২০/২৫ শতাংশের বেশি ভোট পড়েনি। অথচ বলা হচ্ছে, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে।’

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer