প্রকাশিত: ২৩/১০/২০১৮ ৫:২০ পিএম , আপডেট: ২৩/১০/২০১৮ ৬:১০ পিএম

রফিকুল ইসলাম রাইসুল

কবিতা লিখতে ইচ্ছে করে না,
ভয় লাগে,বড্ড বড় ভয় লাগে।

যদি আমার কবিতা,
বিপ্লব ডাকে শোষিতদের মুক্তির,
তখন আমারোতো হয়তো হতে হবে
খুন বা ষড়যন্ত্রের শিকার।

যদি আমার কবিতা,
হৃদয়ভাঙা মানুষের বুকের দরবারে অবহেলার অাগুন জ্বলে ওঠে।
প্রতারকদের বিচ্ছিন্ন প্রতারিত চিহ্নের পাল্টা জবাব দিতে তুমুল ব্যস্ত হয়ে যাবে।

যদি আমার কবিতা,
একতাবদ্ধ করে সর্বহারা জনতাকে।
ফিলিস্তিন কিংবা মিয়ানমারসহ সকল গনহত্যার প্রতিবাদ জানাতে।
অহেতুক অজুহাতে,নানা সংঘাতে ক্ষমতাধর মোড়েলরা করতে পারে আমার জীবন সাদ্দাম বা গাদ্দাফির মতো অদৃশ্য।
তাই কবিতা লিখতে ভারী ভয় লাগে।

যদি আমার কবিতা,
কারো গোপন মহলে অাঘাত করে,কিংবা উন্মোচন করে দেয় কোন মুখোশধারী ষড়যন্ত্রের।
তখন আমারো তো হতে হবে জেল কবি নজরুলের মতো।

যদি কবিতা ছেড়ে রাজপথে নামি,
প্লেকার্ড বা বুলেট হাতে নিয়ে,
তখন অামারো তো হতে হবে ভাষাপ্রেমিক সালাম,বরকত,রফিকের মতো তাজা রক্তের লাশ।
খাঁচাবিহীন জেলখানায় বন্দী আমি,
অাশপাশ জুড়েই তীব্র ষড়যন্ত্রের গন্ধ নাকের ডগায় লাগে।
তাই কবিতা লিখতে বড় ভয় লাগে।
ভয়ানক ভয় লাগে।

 

 

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer