প্রকাশিত: ১৩/০৯/২০২১ ৫:০৬ পিএম

মিয়ানমারের পদচ্যুত নেত্রী অং সাং সু চি শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি। স্থানীয় সময় আজ সোমবার দেশটির একটি আদালতে তার বিরুদ্ধে হওয়া এক মামলার শুনানির দিন ধার্য ছিল। সু চির আইনজীবী প্যানেলের সদস্য মিন মিন সো জানিয়েছেন, ৭৬ বছর বয়সী সু চি শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তার মাথা ঘুরছে। শরীরও দুর্বল। ঘুমঘুম লাগছে তার। তিনি জানান, সু চি করোনাভাইরাসে আক্রান্ত হননি; এটা নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি এই মুহূর্তে কোনো যানবাহনে উঠে কোথাও যাওয়ার মতো শারীরিক অবস্থায় নেই।

অবৈধ আমদানি, ওয়াকিটকি রাখা এবং করোনাভাইরাস প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজধানী নাইপিদোতে সু চির বিচার চলছে। তার বিরুদ্ধে ঘুস নেওয়া, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে; যার কারণে বন্দি এ নেত্রীর ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।
যদিও এ নোবেল বিজয়ীর আইনজীবীরা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
সূত্র : রয়টার্স

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer