প্রকাশিত: ০৬/০১/২০১৮ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৬ এএম

বহুদিন ধরে মা অসুস্থ। কিছুতেই সেরে উঠছিলেন না তিনি। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত ছিল রাজকোটে ৩৬ বছর বয়সী ছেলে প্রফেসর সন্দীপ নাথওয়ানি। এমনকী, মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে নিত্য ঝামেলা, অশান্তি লেগেই থাকতো স্ত্রীর সাথে।

শেষমেশ সব অশান্তি, ঝামেলায় ইতি টানতে, মাকেই পৃথিবীতে সরিয়ে দেওয়ার প্ল্যান কষে ছেলে! আর প্ল্যান অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সকাল বেলা সূর্য উঠার আগেই ছাদ থেকে মাকে ঠেলে ফেলে দিলেন সন্দীপ! ঘটনাটি ঘটেছে ভারতের রাজকোটে!

ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি অনুযায়ী, মাকে ধরে ধরে ছাদের সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে যাচ্ছেন সন্দীপ। তারপর নেমে আসছেন একাই। কিছুক্ষণ পরে প্রতিবেশি এসে জানান দেয়, তার মা নিচে পড়ে আছেন।

পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ আসার পরই, সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রথমে পুরো ঘটনাটি অস্বীকার করলেও, পরে নিজের দোষ স্বীকার করেন তিনি।

পুলিশকে জানান, মায়ের অসুস্থতা নিয়ে বিরক্ত ছিলাম। বাড়িতে অশান্তিও লেগে থাকত। আর উপায় না দেখে মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিই!

আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন সন্দীপ। তার বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের ৩০২ ধারায় (খুনের শাস্তি) ফৌজদারি মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer