প্রকাশিত: ২০/০১/২০২০ ৯:৫৯ পিএম

ভারতের গুজরাটের গান্ধীনগরে এক অষ্টম শ্রেণির ছাত্রকে খুঁজে পাচ্ছে না পরিবার। সেই সাথে খুঁজে পাওয়া যাচ্ছে না তার শিক্ষিকাকেও। সবাই ধারনা করছেন, শিক্ষিকা আর ছাত্র দুজন এক সাথে পালিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ছেলেকে খুঁজে না পেয়ে ইতোমধ্যে থানায় মামলা করেছেন বাবা।
থানায় অভিযোগ দায়ের করে ওই স্কুলছাত্রের বাবা জানান, তার ১৪ বছরের ছেলেকে ফুসলিয়ে নিয়ে গেছে ক্লাস টিচার। শুক্রবার বিকেল ৪টা থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ছেলের। এদিকে নিখোঁজ তার শিক্ষিকাও।
পুলিশের এক কর্মকর্তা জানান, বছরখানেক ধরেই নিখোঁজ ছাত্রের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ ছিলেন ২৬ বছরের ওই শিক্ষিকা। এ কারণে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষও তাদের সাবধান করে।
ছেলেটির বাবার অভিযোগ, এই সম্পর্ক যেহেতু মেনে নেয়া হয়নি, তাই তারা বাড়ি ছেড়ে পালিয়েছে।
মামলার অভিযোগে তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি ফিরে দেখে ছেলে বাড়িতে নেই। স্ত্রী জানান, বিকেল ৪টা নাগাদ ছেলে বাড়ি থেকে বেরিয়েছে। পাড়া ও আত্মীয়-স্বজনের কাছে ফোন করে খোঁজ নিই। এরপর ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে তাকেও পাওয়া যায়নি।’
গান্ধীনগর থানার পরিদর্শক কেকে দেশাই জানিয়েছেন, নিখোঁজ দুজনের কেউই মোবাইল ফোন নিয়ে যাননি। ফলে তাদের খুঁজে পেতে সময় লাগতে পারে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer