প্রকাশিত: ২৮/০১/২০২১ ৯:৪৪ পিএম

অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছেন মিয়ানামারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। দেশটির জাতীয় নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছেন।

গত বছরের নভেম্বরে নির্বাচনে বিজয়ী হয় সু চির দল এনএলডি। ফল ঘোষণার পর থেকেই সেনাবাহিনী ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছে। ভোট পুনঃগণনা বা এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারকে মঙ্গলবার এক সেনা মুখপাত্র হুমকি দিয়েছেন। তবে তিনি অভ্যুত্থানের ব্যাপারে নীরব ছিল।

বৃহস্পতিবার জেনারেল মিন অং হ্লাইং সেনা নিয়ন্ত্রিত দৈনিক মায়াবতীতে লেখা নিবন্ধে নির্বাচনের ফল নিয়ে তার বাহিনীর অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেছেন, ২০০৮ সালের সংবিধান ‘সব আইনের জননী।’

২০০৮ সালের সংবিধানে বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর ক্ষমতা ভাগাভাগির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই দেশটিতে ২০১৫ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছিল অং সান সুচির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি।

সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিছু পরিস্থিতিতে ‘সংবিধান বাতিলের প্রয়োজন হতে পারে।’ সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer