প্রকাশিত: ১৬/১১/২০২০ ১২:৩৮ পিএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘যাদের কাছে অ’বৈধ অর্থ আছে তাদের স’ন্তান ভালো মানুষ হয় না। আয়ের সঙ্গে সংগতিপূর্ণ ব্যয়ের অভ্যাস তৈরি করলে সত্ভাবে জীবন যাপন করা যায়।’ গতকাল রবিবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময়সভায় ঢাকা মহানগর পুলিশে কর্মরত কনস্টেবল, নায়েক ও এএসআইদের উদ্দেশে এসব কথা বলেন আইজিপি। মতবিনিময়সভায় জনসাধারণের সঙ্গে আচরণবিধি সম্পর্কিত আলোচনায় তিনি আরো বলেন, ‘সর্বক্ষেত্রে পুলিশের প্রতি মানুষের অনেক প্রত্যাশা বেড়েছে, মানুষের সঙ্গে কোনোভাবেই খা’রাপ ব্যবহার করা যাবে না। একজন পুলিশ সদস্যের আচরণের ও’পর নির্ভর করে পুরো বাহিনীর সম্মান।’

এএসআইদের উদ্দেশে আইজিপি বলেন, ‘এএসআইদের বড় একটি সংখ্যা রয়েছে। এই বড় অংশের সবাই ঠিক থাকলে বাহিনীও ঠিক থাকবে।’ আর কনস্টেবলদের প্রতি তাঁর পরামর্শ, ‘তুমি বাহিনীর কনিষ্ঠ সদস্য হলেও তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যত বেশি ভালো কাজ করবে, তত ভালো থাকবে।’ আইজিপি জানান, ‘আমরা বিভাগীয় শহরে আটটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। যেখানে শ্রেষ্ঠ শিক্ষক দিয়ে আমাদের স’ন্তানদের লেখাপড়া করানো হবে।’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হার্টে রিং বসানো, ডায়ালিসিস ও ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

মহামারিকালে পুলিশের ভূমিকার প্রশংসা করে আইজিপি বলেন, ‘ক’রোনাকালে ভালো কাজ করেছে বলে মানুষ পুলিশকে মাথায় তুলে রেখেছে। ক’রোনার সময়টায় পুলিশের সেবায় সন্তুষ্ট হয়ে নাম না জানা অনেক মানুষ পুলিশ সম্পর্কে পজিটিভ দিক তুলে ধরেছেন

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer