প্রকাশিত: ২২/০১/২০১৯ ৩:২৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
চারদিন পর ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে ৫-৬টি গাড়িতে করে ফিরিয়ে নেয় বলে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর একথা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবিরের পক্ষ থেকেও রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
চেয়ারম্যান মান্নান জাহাঙ্গীর জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ করে সীমান্তে বিএসএফ সদস্যরা ৫-৬টি জিপগাড়ি নিয়ে আসে। পরে তারা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পরা রোহিঙ্গাদের ভারতে ফিরিয়ে নেয়।
প্রসঙ্গত, ১৮ জানুয়ারি শুক্রবার রাতে ৩১ রোহিঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজীয়াতলী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশব্যাকের চেষ্টা করে। এসময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিলে রোহিঙ্গা নাগরিকেরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। চারদিন সেখানেই ছিল তারা। বিষয়টি সমাধানে একাধিকবার পতাকা বৈঠকে করে বিএসএফ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে পতাকা বৈঠকে কোনও সমাধান মিলেনি। ৩১ জনের মধ্যে ছিল আটজন পুরুষ,ছয়জন নারী ও ১৭ জন শিশু ছিলো।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer