প্রকাশিত: ২৫/১২/২০১৭ ৬:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০০ এএম

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জুস খাইয়ে অনশন ভাঙালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সোমবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক অধিদফতরের মহাপরিচালকের উপস্থিততে আন্দোলনরত শিক্ষকদের শরবত খাওয়ানো হয়। এর আগে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে তার বাসভবনে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে চার শর্তে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
শর্তগুলো হলো: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ গ্রেড স্থগিত, নতুনভাবে একসঙ্গে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণ করা হবে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গ্রেডের মধ্যে যে বৈষম্য ছিল তা দূরীকরণ করা হবে, প্রাথমিকের শিক্ষক প্রতিনিধি দলের একটি কমিটি দফতরে (প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও প্রাথমিক অধিদফতরের মহাপরিচালক) গিয়ে শিক্ষকদের সমস্যাগুলো নিয়ে আলাপ-আলোচনা করবেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। তিনি বলেন, এই সরকারের মেয়াদকালীন সময়ের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেডের সমস্যা সমাধান হয়ে যাবে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer