প্রকাশিত: ০৩/০৩/২০২১ ৮:০২ পিএম

এ.এম হোবাইব সজীব, মহেশখালীঃ
তিন মাস আগে অপহৃত কিশোর মোহাম্মদ মোজাহিদ মিয়াকে উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।
বুধবার (৩ মার্চ) বিকাল ৫ টার দিকে উখিয়া কুতুপালং ক্যাম্পের টু-ডব্লিউ ক্যাম্প এ ডি/৪/ডি ব্লক এ, বশির আহমদের বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
ভিকটিম মোজাহিদ মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন মহেশখালী (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই, তদন্ত ওসি মোহাম্মদ আশিক ইকবাল, এসআই মোহাম্মদ মফিজুল ইসলাম ও এএসআই আলী আকবর সহ সঙ্গীয় পুলিশ।
গত ১৯ ফেব্রুয়ারি অপহৃত কিশোরের পিতা আব্দুল গফুর বাদী হয়ে রোজিনা আক্তার গং কে আসামী করে থানায় মামলা করা হয়েছে।
আসামি রোজিনা আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত মোহাম্মদ মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে এসপি সার্কেল মোহাম্মদ মোজাহিদুল ইসলাম জানান, ধৃত আসামীর দেওয়া তথ্যমতে, অভিযান চালিয়ে ৩ মাস পূর্বে অপহৃত মোহাম্মদ মোজাহিদ মিয়াকে উদ্ধার করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer