প্রকাশিত: ০৩/০৪/২০১৮ ৭:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪০ এএম

ডেস্ক রিপোর্ট ::
বগুড়ায় তরুণী ও বিদেশি পিস্তলসহ ভাড়া বাসা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি নাইনএমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক মোস্তাফিজার রহমান মোস্তাক (২৮) শাজাহানপুর উপজেলার চকধুলাহার গ্রামের আবু জাফরের ছেলে ও গোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। আর আটক নারী বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়ার জনৈক ব্যক্তির স্ত্রী।

সোমবার (২ এপ্রিল) তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে বিকালে তাদের অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত মঙ্গলবার শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন বলে জানান।

এর আগে রবিবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে শহরের জামিলনগর এলাকার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক আসলাম আলী জানান, আটক মোস্তাক ও ওই নারী স্বামী-স্ত্রী পরিচয়ে বগুড়া শহরের জামিলনগর এলাকার সোহেল পাঠানের বাসায় ভাড়া থাকত। রবিবার রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম রায় জানান, মোস্তাক শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অস্ত্র ও নারীসহ আটক হওয়ায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিডি২৪লাইভ

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer