প্রকাশিত: ২০/০২/২০২১ ৮:৪৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
অন্তর্বাসে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জিয়াউর রহমান নামে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। গ্রেফতার হওয়া অপর ইয়াবা ব্যবসায়ী হলেন সৈয়দ হোসেন। শুক্রবার সকালে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকায় এ অভিযান চালানো হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ বলেন, ‘অন্তর্বাসে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় দুই জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ’

আবদুর রউফ বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করে আসছে।

এরআগে তারা একাধিক চালান নিয়ে চট্টগ্রামে পাইকার মাদক ব্যবসায়ীদের কাছে পৌছে দিয়েছে।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...