প্রকাশিত: ০২/০৩/২০১৮ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৫ এএম

অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের হুমকিতে মৌসুমী নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের দাবি, প্রেমিক হৃদয় মণ্ডলের অনবরত হুমকির মেসেজে মৌসুমী আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউনের রামকৃষ্ণপল্লিতে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মৌসুমীর পরিবারের অভিযোগ, প্রেমিক হৃদয় মণ্ডল ওই কলেজছাত্রীর সঙ্গে তার অন্তরঙ্গ ছবি প্রকাশের হুমকি দেন। এতে সে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছিল। এ বিষয়টি কয়েকবার তার মাকেও জানিয়েছিল সে।

জানা গেছে, রাস্তায় যাতায়াতের পথে মাঝেমধ্যে এলাকার যুবক হৃদয় মণ্ডলের সঙ্গে দেখা হতো দ্বাদশ শ্রেণির ছাত্রী মৌসুমী ব্রহ্মের। পরিচয় থেকে বন্ধুত্ব হয় তাদের। এর কিছু দিন পর সেটি প্রেমের সম্পর্কে রূপ নেয়। ঘনিষ্ঠ হতে থাকে দুজন। পাড়ার মোড়ে, পার্কে কিংবা রেস্টুরেন্টে প্রায়শই একসঙ্গে দেখা যেত তাদের। কানাঘুষো শুনেই মেয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক জানতে পারে মৌসুমীর পরিবার।

পরে বাবা-মায়ের চাপে হৃদয়ের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় মৌসুমী। এরপর থেকেই চিড় ধরতে থাকে হৃদয়-মৌসুমীর সম্পর্কে।

মৌসুমীর পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে হৃদয় মণ্ডল বিভিন্নভাবে মৌসুমীর ওপর মানসিক চাপ তৈরি করছিল। অনবরত মৌসুমীকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করার হুমকি দিয়ে মেসেজ করছিল। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মৌসুমী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে মৌসুমীর মোবাইলে আবারও হুমকি দিয়ে প্রেমিক হৃদয় মেসেজ পাঠায়। মেসেজটি তখন মৌসুমীর মা দেখে ফেলেন। মেয়েকে বুঝিয়ে তিনি ঘুমাতে চলে যান। এরপর রাতে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন তার বাবা-মা। পরে বাথরুমে গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মৌসুমীকে পাওয়া যায়। পরিবারের অভিযোগ, হৃদয়ের হুমকির মেসেজ পেয়েই অপমানে আত্মহত্যা করেছে মৌসুমী।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer