প্রকাশিত: ১৬/০৭/২০২২ ৮:১০ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এসময় অন্তঃসত্ত্বা ওই নারীর গর্ভে থাকা সন্তান (মেয়ে শিশু) রাস্তায় ভূমিষ্ঠ হয়। দুর্ঘটনায় বাচ্চাটির একটি হাত ভেঙে গেলেও সে সুস্থ আছে। শিশুটি বর্তমানে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার (২৬) ও তাদের কন্যা সন্তান সানজিদা (৬)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ‘জাহাঙ্গীর-রত্না দম্পতি আল্ট্রাসনোগ্রাম করার উদ্দেশ্য মেয়ে সানজিদাকে নিয়ে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যান। এসময় অন্তঃসত্ত্বা ওই নারীর গর্ভে থাকা সন্তান রাস্তায় ভূমিষ্ঠ হয়। বাচ্চাটি বর্তমানে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

ওসি আরও বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...