প্রকাশিত: ১৪/১২/২০১৬ ৯:৩০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর স¤পাদক অধ্যাপক আকতার চৌধুরীর শ্বাশুড়ী ও কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি অছিয়র রহমানের স্ত্রী সফুরা রহমানের নামাজে জানাজা স¤পন্ন হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় নাপিতখালী বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ মাঠে (পূর্ব নাপিতখালি মসজিদ মাঠ) অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন বাঁশকাটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কবির আহমদ।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, মরহুমার স্বামী অছিয়র রহমান, আলহাজ্ব মাওলানা আবদুস সমদ, মাওলানা কবির আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মাহমুদুল হক চৌধুরী, খুরুশকুল ইউপির সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মাবুদ, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর স¤পাদক অধ্যাপক আকতার চৌধুরী, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুর আলম, মাস্টার আবদুল কাদের, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর নির্বাহী স¤পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরী, সিবিএন এর যুগ্ম-বার্তা স¤পাদক ইমাম খাইর প্রমুখ। জানাজা শেষে স্থানীয় মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬.৫০ মিনিটের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সফুরা রহমান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি দীর্ঘদিন ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন । তাকে ইতোপূর্বে থাইল্যান্ড বামরুনগ্রাড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল । মৃত্যুকালে তার স্বামী, ৩ ছেলে ৪ মেয়ে ছিল।

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...