প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ৪:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৮ এএম

ডেস্ক নিউজ : অক্টোবর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে কত তারিখে এ তফসিল ঘোষণা হবে তা তিনি স্পষ্ট করে বলেননি।

সোমবার জাতীয় সংসদীয় আসনের  সীমানা পুনর্বিন্যাস বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রসঙ্গত ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়েছে। আর সংবিধান ও ইসির রোডম্যাপ অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

তবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম অক্টোবরে জাতীয় নির্বাচনের কথা বললেও সংসদের মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে শেষ ৯০ দিনে ভোট হলে অক্টোবরে তফসিল ঘোষণার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ, সংসদের মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে ৩১ অক্টোবর থেকেই কেবল কাউন্ট ডাউন শুরু হবে।

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে কমিশনার রফিকুল ইসলাম বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে তারা ২৫টিতে পরিবর্তন এনেছেন। ঢাকার কোনও সংসদীয় আসনে কোনও পরিবর্তন আসেনি বলে তিনি জানান।

এর আগে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ এসব আসনে যে পরিবর্তন আনা হচ্ছে তা তুলে ধরেন। যেসব আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো: নীলফামারী ৩ ও ৪, রংপুর ১ ও ৩, কুড়িগ্রাম ৩ ও ৪, সিরাজগঞ্জ ১ ও ২, খুলনা ৩ ও ৪, জামালপুর ৪ ও ৫, নারায়ণগঞ্জ ৪ ও ৫, সিলেট ২ ও ৩, মৌলভীবাজার ২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫ ও ৬, কুমিল্লা ৯ ও ১০ এবং নোয়াখালী ৪ ও ৫।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer