প্রকাশিত: ০৪/১০/২০১৯ ৭:৪৪ এএম

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা হামলার পর থেকেই মোহাম্মদ বিন সালমানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সৌদি রাজপরিবার ও অভিজাত ব্যবসায়ীরারা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এমন তথ্য জানা যায়।
তাদের শঙ্কা যুবরাজ সালমান সৌদির নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট সামর্থবান নয়। ইতিমধ্যে আল-সৌদি পরিবারের বেশ কয়েকজন প্রভাবশালীও উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ পরিবারের সদস্য সংখ্যা অন্তত ১০ হাজার।

গত ১৪ সেপ্টেম্বর দেশটির দুটি বৃহৎ তেল স্থাপনায় হামলার পরই রাজপরিবারে অসন্তোষ ছড়িয়ে পড়ে। যুবরাজের নেতৃত্বের প্রতি এখন কোনো আত্মবিশ্বাস নেই রাজপরিবারের কারো। বরং হামলার পর এ হামলা কেন হলো আর কেনো তা শনাক্ত করা যায়নি সে বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে।

মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, আয়তনে বড় হওয়ায় সেই মানদণ্ড হিসেবে সৌদি আরবের সুরক্ষা দেয়া কঠিন।
সালমানের একমাত্র আপন ভাই ৭৭ বছর বয়সী প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য বিকল্প হতে পারেন বলে মনে করছেন রাজপরিবারের কয়েকজন সদস্য। নিরাপত্তা বাহিনী, রাজপরিবার ও পশ্চিমা শক্তিরও এ ব্যাপারে সমর্থন রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer