প্রকাশিত: ১৬/০৮/২০১৯ ৯:১৫ এএম , আপডেট: ১৬/০৮/২০১৯ ৯:১৭ এএম

মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে একটি অভিজাত সামরিক কলেজ ও সরকারি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শান রাজ্যের পাইন ওও লুইন জেলায় ডিফেন্স সার্ভিস টেকনোলজিক্যাল একাডেমিসহ আরও চারটি স্থানে হামলার ঘটনা ঘটে। ওই একাডেমিতে সেনাবাহিনীর প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া হয়। হামলার পর এর দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী নর্দান অ্যালায়েন্স।

সেনাবাহিনীর মুখপাত্র টুন টুন এনআই বলেন, নাওং চ শহরে পাশে গোকটেক ভায়াডাক্ট রেল সেতু এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সেনাদের লড়াই চলছিল। পরে আরও একটি সেতু পার হয়ে বিদ্রোহীরা পুলিশের একটি কার্যালয় আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় সাত সেনা, পুলিশ সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছেন।

এদিকে হামলার দায় স্বীকার করে নর্দান অ্যালায়েন্সের সহযোগী আরাকান আর্মির মুখপাত্র খাইন তু খাই বলেন, বৃহস্পতিবারের হামলায় তাঁদের যোদ্ধার অংশ নেন। তিনি বলেন, ‘বার্মা সেনাবাহিনীর বিরুদ্ধে জবাব দিতেই আমরা এই হামলা করেছি। আমাদের কমরেডদের ওপর হামলার জন্য এই জবাব দেওয়া হয়েছে।’

পাঠকের মতামত

জাতিসংঘ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ ...

রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও ‘বাঙালি’ দাবি করে নতুন একটি ...

বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer