প্রকাশিত: ২৯/০৬/২০২০ ৬:০৫ এএম

মহিউদ্দিন মাহী::
মহামারির ঢেউ যেন লেগেই আছে কক্সবাজারে। নভেল করোনাভাইরাস কোভিড-১৯ একদিনেই পজিটিভ হয়েছে ১০৪ জন।

রোববার (২৮ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সন্দেহভাজন নমুনা পরীক্ষা হয়েছে ৪৯২ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ১০১ জন। আর ফলোআপ হিসেবে পুরাতন রোগী রয়েছেন ৩ জন।

কমেকের ল্যাবে শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে সর্বাধিক ২৫ জন বাসিন্দা কক্সবাজার সদর উপজেলাতেই রয়েছেন। রামুতে ৮ জন, উখিয়ায় ৮ জন, টেকনাফে ৮ জন, চকরিয়ায় ৯ জন, পেকুয়ায় ৩ জন, মহমেখালী ৬ জন, দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৭ জন, বান্দরবানে ২০ জন, চট্টগ্রামের সাতকানিয়ায় ৬ জন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ১জন রোহিঙ্গা রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্যমতে, কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৪৯২ জনের, নেগেটিভ হয়েছে ৩৮৮ জনের।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer